Wednesday, November 19, 2008

১০ মিনিটের দুনিয়া(ইমেইল) :)

দুই দিনের এই দুনিয়ায় যারা অনাকাংক্ষিত ইমেইল থেকে নিজের ইনবক্সকে বাঁচিয়ে একটু শান্তিতে থাকতে চান তাদের জন্য মজার একটা ওয়েব সাইট হল "১০ মিনিটের ইমেইল"। এই সাইটে গিয়ে কোন রকম রেজিস্ট্রেশন ছাড়াই মুহুর্তের মধ্যেই আপনি ইমেইল একাউন্ট পেয়ে যাবেন। এই একাউন্টে আপনি ইমেইল রিসিভ করা, রিপ্লাই দেওয়া সবই করতে পারবেন শুধু একটাই শর্ত, আপনার এই একাউন্টের আয়ু মাত্র ১০ মিনিট!!! তাহলে কি হবে এই ক্ষণস্থায়ী একাউন্ট দিয়ে?

নির্দিষ্ট কিছু মানুষ ছাড়া আর কাউকে আপনার ইমেইল এড্রেস দিতে চাচ্ছেন না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে না দিয়ে ও উপায় নাই। যেমন: আপনি ইন্টারনেটে কোন সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করলেন ওরা আপনার দেওয়া ইমেইলে একটা এক্টিভেশন লিংক পাঠাবে যা ক্লিক করলে আপনার সদস্য পদ সক্রিয় হবে। এক্ষেত্রে আপনি ১০ মিনিটের ইমেইল ব্যবহার করতে পারেন। তবে caebd.com এ এই কাজটি করতে যাবেন না :)। এতে আপনার লাভতো কিছুই হবেনা উল্টো এডমিন থেকে কোন দরকারি মেসেজ পাঠালে আপনি তা পাবেন না। যাইহোক, অনেক সময় ইমেইলের মাধ্যমে অনলাইনে ভোটাভুটি হয়(এখন প্রাকৃতিক সপ্তাষ্চর্য তালিকা তৈরীর জন্য হচ্ছে) যেখানে একটা ইমেইল থেকে একটার বেশি ভোট দেওয়া যায় না। সেখানেও এই সাইট থেকে একাধিক ইমেইল একাউন্ট তৈরী করে ব্যবহার করতে পারেন। এতকিছু বলে ফেললাম আসল কথাই বলা হয়নি, ওয়েব সাইটটির এড্রেস http://10minutemail.com/

No comments:

Post a Comment

Vote Cox's Bazar To The New7wonders In Nature.

Give away of the day for www.ferdous.tk