Sunday, October 12, 2008

winamp এর জন্য নিজস্ব Skin তৈরি করুন।

winamp এর মন মাতানো Skin তেরি করার অনেক থার্ডপাটি সফটওয়্যার পাওয়া যায়। যা দিয়ে আপনি আপনার winamp এর চেহরা সুরতকে বদলে দিতে পারেন। কিন্তু আমি আজ আপনাদের যেটি জানাতে যাচ্ছি সেটি হল কিভাবে এইসব থার্ডপাটি( স্কীন মেকার) সফট ব্যবহার না করে শুধু মাত্র পেইন্ট বা ফটোশপ দিয়ে এর বেস স্কীন তৈরি করা।

১। প্রথমে ফটোশপ ওপেন করুন।

২। file হতে new তে ক্লিক করুন এবং width 276 and height 118 pixels নির্ধারন করে বাকি সব সেটিং চিত্রের মত রেখে ok বাটনে ক্লিক করুন।

৩। এবার আপনি ফটোশপ এর ওয়ার্ক এরিয়াতে ইচ্ছামত ড্রংয়িং করুন বা কোন ইমেজ অপেন করে সেটিকে আপনার ওয়ার্কএরিয়াতে যুক্ত করুন।
৪। file মেনুতে হতে save as ক্লিক করুন এবং file name text box এ main টাইপ করুন ফাইলের নাম হিসাবে, format এর হতে BMP নির্ধারন করে save এ ক্লিক করুন। এবার BMP options হতে file format এর windows এবং depth হতে 16 বা 24 bit নির্ধারন করে ok তে ক্লিক করুন। ফটোশপ বন্ধ করুন।
৫। এবার আপনার তৈরিকৃত main ( BMP ) format এর ফাইলটি কপি করে C:\Program Files\Winamp\Skins ফোল্ডটার টি অপেন করে নতুন একটা ফোল্ডার নিজের নামে তৈরু করুন। এবার নতুন তৈরি করা ফোল্ডারের ভিতর আপনার main ফাইলটি পেস্ট করুন।

৬। এখন winamp চালু করে মেনুতে ক্লিক করুন। উক্ত মেনু হতে skin হতে আপনার নতুন তৈরি করা স্কীন টিতে ক্লিক করুন। winamp ডাউনলোড করার জন্য নিচের লিংক এ ক্লিক করুন।
http://download.oldapps.com/Winamp/winamp55_full_en-us.exe

No comments:

Post a Comment

Vote Cox's Bazar To The New7wonders In Nature.

Give away of the day for www.ferdous.tk